রাজধানীর খিলগাঁওয়ে ডা কা তি র প্রস্তুতির অভি*যোগে গ্রে ফ তা র ২
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ PM

রাজধানীর খিলগাঁওয়ে ডা কা তি র প্রস্তুতির অভি*যোগে গ্রে ফ তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ১০:১৩:০৪ AM

রাজধানীর খিলগাঁওয়ে ডা কা তি র প্রস্তুতির অভি*যোগে গ্রে ফ তা র ২

ছবি : সংগৃহীত


রাজধানীর খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. তৌহিদুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম (২২)।

গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুল এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “গোপন সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুলের পূর্ব পাশে গ্রেফতারকৃতরা ডাকাতির করার প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় দুজনকে আটক করা হয়। ৮/৯ জন দৌড়ে পালিয়ে যায়।”

 ওসি দাউদ হোসেন আরও জানান, এ ঘটনায় খিলগাঁও থানার এসআই খন্দকার মঈনুল হক বাদী হয়ে একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা