উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও দোয়া মাহফিল
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও দোয়া মাহফিল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ১০:৪৯:১০ পূর্বাহ্ন

উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে২২৫ সালের  এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)  বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ  অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান ইভাও শফিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, ' মেধা বিকাশে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার ভূমিকা রয়েছে।পাঠ্য বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিরও দরকার।সুতরাং পড়া শোনা, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার একটিভিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।' একইসংগে ২০২৫ সালের এসএসসি  পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

অনুষ্টান সঞ্চারনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শামীম।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত