জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃ*ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ PM

জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০৬:০৭:৪২ AM

জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃ*ত্যু

ফাইল ছবি


ফেনীতে জুমার নামাজ পড়ার সময় আবদুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিজান রোড এলাকার তমিজিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম ঢাকার সাভার এলাকার বাসিন্দা। ফেনীতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আলিম তমিজিয়া মসজিদের নির্মাণ কাজে (রাজমিস্ত্রি) ফেনীতে অবস্থান করছিলেন। দুপুরে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজের প্রথম রাকাত চলাকালীন সময়ে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা নামাজ শেষে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফুল আমিন রিজভী নামে এক মুসল্লি বলেন, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পাশে একটি ব্যাগ, দুটি ডিম, একটু মরিচের গুঁড়া ও লবণ রাখা ছিল। এসব হয় তো খাওয়ার জন্য নিয়েছিলেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মিরাজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা