জগন্নাথপুরে কুশিয়ার নদী থেকে বালু লুট, মা ম লা দায়ের
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ AM

জগন্নাথপুরে কুশিয়ার নদী থেকে বালু লুট, মা ম লা দায়ের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০৬:৪০:৩৭ AM

জগন্নাথপুরে কুশিয়ার নদী থেকে বালু লুট, মা ম লা দায়ের

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ ১১জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সুত্রে জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদী থেকে ৯ ফেব্রুয়ারি বিকেলে দিঘলবাক (আটঘর) গ্রামের জিতু মিয়া, রাহুল আমীন ও মজিবুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তিঅবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে এখবর পেয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থলে পৌছিলে এসময় বালু লুটকারীরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের ৫টি হেন্ডেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মামলার বাদি আশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রহুল আমিন জানান, বেশদিন ধরেই বিবাদীরা অন্যায়ভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে করে নদী ভাঙন, জলজ প্রাণী, নদী ভূ-পরিবেশ ও উদ্ভিদ বিনষ্ট হচ্ছে। বালু লুটের ঘটনায় থানায় মামলা করেছি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এবিষয়ে ১১ ফেব্রুয়ারি ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ