ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সং ঘ র্ষে আ হ ত ১২
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সং ঘ র্ষে আ হ ত ১২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ১১:৫২:০৬ AM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সং ঘ র্ষে আ হ ত ১২

ছবি : সংগৃহীত


মুন্সীগঞ্জেরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি বাসকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরভি পরিবহনের বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। 

আজ শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক্সপ্রেসওয়েতে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে আধাঘণ্টা সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ মারা যায়নি।’

তিনি আরও জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি