ই*জতেমায় আরও দুই মুসল্লির মৃ*ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২০ PM

ই*জতেমায় আরও দুই মুসল্লির মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০২:২৪:২২ AM

ই*জতেমায় আরও দুই মুসল্লির মৃ*ত্যু

প্রতীকী ছবি


গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লি মারা গেছেন। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) ও শরিয়তপুরের নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।

দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার রাতে ইজতেমা ময়দানের ৭২ নম্বর খিত্তায় শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থতাবোধ করেন নাজমুল হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে এবারের ইজতেমায় তিনজন মুসল্লি মারা গেছেন বলে তিনি জানান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি