নিজ অর্থায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শিশির মনির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ AM

নিজ অর্থায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শিশির মনির

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৫:৩১:৫৫ AM

নিজ অর্থায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শিশির মনির

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও হাত দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির। ১৫ ফেব্রুয়ারি তার ব্যক্তিগত অর্থায়নে আটগাঁও গ্রামের পশ্চিমপাড়া হতে কুমার হাওরের চৌড়াই হয়ে ডুবনিকুনা পর্যন্ত ১,৬০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। রাস্তাটি উদ্বোধনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে উপকারভোগী হবেন গ্রামের ৭০০ পরিবার। হাওরের এ রাস্তাটি তৈরি করতে তার ব্যয় হবে ৭লাখ টাকা। গ্রামের বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই এই কাঁদামাটির রাস্তা দিয়ে ট্রলি চলাচল করতে পারেনা। যেকারণে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এভাবেই কাঁদামাটির সাথে যুদ্ধ করে চলছিল কৃষকের বোরোধান ঘরে তোলার চেষ্টা। অথচ গ্রামীণ অবকাঠামোর আওতায় টিআর, কাবিটা, কাবিখা কিংবা ইজিপিপি'র মাধ্যমে কাজটি করা যেত। আমরা আবেদনও করেছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। পরে আমরা অ্যাডভোকেট শিশির মনিরের কাছে রাস্তার এ বেহাল দশার কথা জানালে তিনি নিজ অর্থায়নে রাস্তাটি করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ রাস্তার কাজটি শুরু হল। 

হাওরের এ রাস্তাটি তৈরি করা হলে এলাকাবাসীর বোরোধান ঘরে তুলতে আমাদের আর কষ্ট করতে হবেনা বলে জানান তারা। এজন্য তারা অ্যাডভোকেট শিশির মনিরের কাছে কৃতজ্ঞতা জানান।

এবিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন,এটা এক ধরনের দায়িত্ববোধ থেকেই করা।ছোট ছোট কাজ নিজেরাই করা যায় এজন্য সরকার লাগে না। এসব কাজ করতে পারলে এক ধরনের আনন্দ অনুভব হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ