‘প্রযোজক শর্ত দিতেন, বিয়ে করে মা হওয়া যাবে না’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ AM

‘প্রযোজক শর্ত দিতেন, বিয়ে করে মা হওয়া যাবে না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ১০:১১:৪৩ AM

‘প্রযোজক শর্ত দিতেন, বিয়ে করে মা হওয়া যাবে না’

ফাইল ছবি


২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহিনি'। করণ জোহরের পরিচালিত এই ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী শিবা আকাশদীপ সাবির। 

কারণ ছবিতে তার গালে চুমু খেয়েছিলেন নব্বই ছুঁইছুঁই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র! যে দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়াতে।

১৯৯১ সালে সুনীল দত্তর পরিচালনায় 'ইয়ে আগ কাব বুজেগি' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শিবা। এই সিনেমায় সুনীল দত্ত এবং রেখাও ছিলেন। 

তবে দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে সম্প্রতি এক মন্তব্য করে আলোচনার সৃষ্টি করলেন তিনি। মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অতীতে অভিনেত্রীদের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুলেছেন শিবা। 

যেখানে অভিনেত্রী বলেন, ‘এখন যুগ বদলেছে। আমাদের সময় নায়িকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তাদের প্রেমিক থাকা চলবে না, থাকলে কাজ পাওয়া খুব মুশকিলের ব্যাপার ছিল।’

এরপর প্রযোজকদের কাণ্ড তুলে ধরে শিবা বলেন, ‘তখন তো প্রযোজকরা শর্ত দিতেন, অভিনেত্রী হতে গেলে বিয়ে করা যাবে না। মা হওয়া তো দূরের প্রসঙ্গ।’

তিনি আরও বলেন, ‘নায়িকারা পর্দায় যে নায়কের সঙ্গে রোম্যান্স করছেন তা যেন আসল মনে হয়। যা নাকি বাস্তবে অন্য কারওর সঙ্গে সম্পর্কে থাকলে হবে না। এমন সব অদ্ভূত দাবি করতেন প্রযোজকরা। তার মধ্যেও লড়াই করে অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের সাধুবাদ জানাই।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব