কুলাউড়ায় দেড়ঘন্টা পর ছাড়লো পারাবত ট্রেন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ PM

কুলাউড়ায় দেড়ঘন্টা পর ছাড়লো পারাবত ট্রেন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ১১:৪৪:১৯ AM

কুলাউড়ায় দেড়ঘন্টা পর ছাড়লো পারাবত ট্রেন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেয়ায় নির্ধারিত সময় থেকে  প্রায় দেড়ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হওয়ায় পুনরায় ট্রেন চলাচল চালু হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. রোমান আহমদ।

তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি  বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে  কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেয়।

পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হলে পুনরায় সিলেট-ঢাকার ট্রেন চলাচল চালু হয়

জৈন্তাবার্তা / মনোয়ার