প্রতীকী ছবি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। বিজিবির দাবি, আটককৃত ব্যক্তি মাদক কারবারি।
আটককৃত ব্যক্তির নাম জালাল। তিনি তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রামের বাসিন্দা।
রবিবার সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ব্যাটালিয়নের লাউরগড় বিওপির বিজিবি টহলদল শনিবার সাহিদাবাদ সীমান্ত গ্রাম থেকে ১০ বোতল বিদেশি মদ ও বিয়ারের চালানসহ জালালকে আটক করে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করেছে।
জৈন্তা বার্তা/আরআর




