আবু সাঈদ হ*ত্যা মা ম*লা র আ সা মী স হ গ্রে প্তা র ৩
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২০ PM

আবু সাঈদ হ*ত্যা মা ম*লা র আ সা মী স হ গ্রে প্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৩:১৬:১৯ AM

আবু সাঈদ হ*ত্যা মা ম*লা র আ সা মী স হ গ্রে প্তা র ৩

ছবি : সংগৃহীত


ডেভিল হান্ট চলমান অপারেশনে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি এবং ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের পুত্র।

পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে ছিলেন। সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে ইসলামপুর থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চন্দন গোয়ালা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি