জগন্নাথপুরে আ গু নে পু*ড়ল চার দোকান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ AM

জগন্নাথপুরে আ গু নে পু*ড়ল চার দোকান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৪:৫৪:১৫ AM

জগন্নাথপুরে আ গু নে পু*ড়ল চার দোকান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের কাতিয়া মাদ্রাসা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাইলগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুউদ্দিন বলেন, কাতিয়া মাদ্রাসা মার্কেটের তুলার দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশের রাইস মিলেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনলেও ততক্ষনে তুলার দোকান, রাইস মিলসহ চারটি দোকানঘর পুড়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘন্টাব্যাপি প্রাণপন চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হন।

মার্কেটের মালিক আলফু মিয়া জানান, চার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে  প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মুর্শেদুল আলম বলেন ,জগন্নাথপুরের একটি সেতুতে সংস্কার কাজ চলমান থাকায় আমরা ঘটনাস্থল পৌঁছতে পারিনি। আমরা তাদেরকে বলে দিয়েছি, তাজপুর স্টেশনে যোগাযোগ করার জন্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ