মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৮:২৪:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


“ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে সৈয়দ শাহ মোস্তফা কলেজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সঙ্গে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরণ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার বিআরটিএ এর পরিচালক মোঃ হাবিবুর রহমান।

প্রসঙ্গত, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি ১ মাস পর পর অনুষ্ঠিত হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত