সড়ক দু র্ঘ ট না য় প্রা ণ গেল স্বামী-স্ত্রীসহ তিনজনের
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ PM

সড়ক দু র্ঘ ট না য় প্রা ণ গেল স্বামী-স্ত্রীসহ তিনজনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১১:৪১:১৬ AM

সড়ক দু র্ঘ ট না য় প্রা ণ গেল স্বামী-স্ত্রীসহ তিনজনের

প্রতীকী ছবি


ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীনসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ওসি রূপল চন্দ্র দাস দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাবুল হোসেন (৩০), শারমিন আক্তার (২৮) ও সুভাষ লোহাকার (৭৪)। এর মধ্যে বাবুল হোসেন ও শারমিন আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। উভয়ে ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে মানিকগঞ্জ লেন হয়ে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বাড়ৈ এলাকায় বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৯টার দিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত বাস চাপায় সুভাস লৌহকার (৭৫) নামে এক পথচারী নিহত হন।

নিহতের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত সুভাস লৌহকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ওসি রূপল চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান