নিখোঁ*জের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মর*দেহ উ দ্ধা র, গ্রে প্তা র ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নিখোঁ*জের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মর*দেহ উ দ্ধা র, গ্রে প্তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১১:২০:২০ পূর্বাহ্ন

নিখোঁ*জের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মর*দেহ উ দ্ধা র, গ্রে প্তা র ২

ছবি : সংগৃহীত


গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গনি শেখের রহস্যজনক মৃত্যুর পর থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকালে নিহতের ছেলে মো. সিহাব সাজেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন, গনি শেখের বাড়ির কেয়ারটেকার নাজমুল করিম ওরফে লোকমান (৫৫) ও রতন মিয়া (৪৩)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার নলগাঁও খয়ড়াপাড়া নিজ গ্রামের বাড়িতে গনি শেখ একাই বসবাস করতেন। গত শুক্রবার সকাল থেকে তার পাওয়া যাচ্ছিল না। পরে তার মোবাইল ফোনে চেষ্টা করলে নিজ বসত ঘরে রিং হওয়ার শব্দ শোনা যায়। সবশেষ রোববার দুপুরে লোকমান মিয়া গনি শেখের মরদেহটি নিজ বাড়ির পাশের ক্ষেতে দেখতে পান। তারপর সবাইকে খবর দেওয়া হয়। পরে সোমবার এ ঘটনায় মামলা দায়ের করেন গনি শেখের ছেলে সিহাব।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, মুক্তিযোদ্ধার ছেলে সিহাব সাজেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে  গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক