এক টাকায় গরুর মাংস-চাল-তেল-আলু, উপকৃত ৪০ পরিবার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৯ PM

এক টাকায় গরুর মাংস-চাল-তেল-আলু, উপকৃত ৪০ পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৭:৫৫:১৯ PM

এক টাকায় গরুর মাংস-চাল-তেল-আলু, উপকৃত ৪০ পরিবার

সংগৃহীত


নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে যখন নিম্নআয়ের মানুষের সংসারে টানাপোড়েন, তখন তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সেবা ফাউন্ডেশন। অসহায় মানুষের আত্নমর্যাদা অক্ষুন্ন রেখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক টাকার মানবিক বাজারের।আজ শনিবার আয়োজিত এ বাজারে ৩০ জন ভ্যান-রিকশাচালক ও ১০ জন দুস্থ নারীসহ মোট ৪০টি অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

প্রত্যেক উপকারভোগী এক টাকার বিনিময়ে পেয়েছেন ৫০০ গ্রাম গরুর মাংস, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি আলু ও এক কেজি বাসমতি চাল। যার বাজারমূল্য প্রায় ৬০০ টাকা। এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি দেখা গেছে।আয়োজকরা জানান, এটি নিছক খাদ্য বিতরণ নয়, বরং অসহায় মানুষের আত্নমর্যাদা রক্ষা করে তাদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস। বিনামূল্যে সহায়তা দেওয়ার পরিবর্তে প্রতীকি এক টাকা নেওয়ার মূল উদ্দেশ্য হলো সহায়তা গ্রহণকারী যেন নিজেকে অসহায় বা ভিক্ষুক মনে না করেন। প্রয়োজনের সময়ে সম্মানের সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার সুযোগ করে দেওয়ার ভাবনা থেকেই এক টাকার মানবিক বাজারের আয়োজন করা হয়েছে।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী ভ্যানচালক আব্দুর রশিদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘কোরবানীর ঈদের পর আর গরুর মাংস খাওয়া হয়নি। আজ মাত্র এক টাকার বিনিময়ে গরুর মাংসসহ অন্যান্য সামগ্রী পেয়ে খুব ভাল লাগছে।’মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত হোসেন সুমন বলেন, ‘সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই ফাউন্ডেশনের চেয়ারম্যান রানা খানের অর্থায়নে মোট ২৪ হাজার টাকা ব্যয়ে ৪০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।’ প্রতি মাসে একবার এই মানবিক বাজারে এক টাকায় পণ্য বিক্রি করা হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন