মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘট*নায় নি হত ২
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ PM

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘট*নায় নি হত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ১০:৩১:৫৭ AM

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘট*নায় নি হত ২

ছবি : ফাইল ফটো


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেলের সাথে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে।গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউশিয়া এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত অপরজন হলেন, পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দিকে ঢাকা-চট্টগ্রাম গজারিয়া অংশের বাউশিয়া ইউটার্নে একটি মোটরসাইকেল অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে নাইম মৃধা এবং সজীব প্রধান মারা যায়।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শুনেছি ঢাকা নেয়ার সময় দুই জন মারা গেছে। গুরতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান