মা*রা গেছেন সড়ক দু*র্ঘটনায় আ*হত সাংবাদিক মাসুমা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ PM

মা*রা গেছেন সড়ক দু*র্ঘটনায় আ*হত সাংবাদিক মাসুমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০১:৩৮:০৯ AM

মা*রা গেছেন সড়ক দু*র্ঘটনায় আ*হত সাংবাদিক মাসুমা

ছবি সংগৃহীত


বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে মাসুমা আক্তার ইমারা যান। তিনি এখন টিভিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, মাসুমার মরদেহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি হাসপাতাল থেকে মিরপুরে নেওয়া হয়েছে। সেখানে গোসলসহ লাশ সংরক্ষণের যাবতীয় কার্যক্রম শেষে নাটোরের গুরুদাসপুর নারায়ণপুরে গ্রামের বাড়িতে নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। 

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাসুমা আক্তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার আইসিইউর প্রয়োজন হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

মাসুমা ২০২৪ সালে এখন টিভির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগ দেন। এর আগে দীর্ঘ সময় কাজ করেছেন বাংলার জনপদ নামে রাজশাহীর একটি অনলাইনে।

এখন টিভির রাজশাহীতে কর্মরত হাসান রাজিব বলেন, ঢাকা থেকে মাছুমার মরদেহ গ্রামের বাড়ি নাটোরে গুরুদাসপুর আনা হবে। পরিবার বলছে সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান