জগন্নাথপুরে মার্কেটের তালা ভে*ঙে তিন দোকানে চু*রি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ AM

জগন্নাথপুরে মার্কেটের তালা ভে*ঙে তিন দোকানে চু*রি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০২:৫৪:৫১ AM

জগন্নাথপুরে মার্কেটের তালা ভে*ঙে তিন দোকানে চু*রি


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আবু তাহের কমপ্লেক্সের ৩টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ৮০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার পর এই চুরি সংঘটিত হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরেরা মার্কেটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ ও ২নং দোকানের নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা, ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩ লাখ টাকা, ২৮টি আইফোন, ৫০টি নর্মাল ফোন নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চোরেরা আমার দুটি দোকানের মালামাল, নগদ টাকা, রাফি টেলিকমের নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ৩টি দোকানের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ