সুনামগঞ্জ-সিলেট সড়কে ক র্ম বি র তি র ডাক!
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ AM

সুনামগঞ্জ-সিলেট সড়কে ক র্ম বি র তি র ডাক!

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৩:২৫:৪১ AM

সুনামগঞ্জ-সিলেট সড়কে ক র্ম বি র তি র ডাক!

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন নিলাদ্রি পরিবহন নামে একটি এসি বাস চলাচল করতে না দেওয়ার অভিযোগ করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ।

সংগঠনটির নেতারা জানান, আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারির) মধ্যে বাস চলাচলের অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

কর্মবিরতি ডাক দেওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ।

পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের কেনা এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধ দেয় সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দেওয়া হলেও উপেক্ষিত থাকছে দাবিটি। ফলে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলের অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন নেতারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “আমাদের চারটি সংগঠন নিয়ে একটি ব্যানারে বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির নিলাদ্রি বাস চলছে। এখন তারা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাসের নামে বাস চালাতে চায়।”

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ