সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃ*ত্যুর গু জ ব
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ PM

সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃ*ত্যুর গু জ ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৯:৫২:০৭ AM

সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃ*ত্যুর গু জ ব

ফাইল ছবি


বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তাকরিমের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।  

মূলত হাফেজ তাকরিম নামে বাগেরহাটের ফকিরহাটে অন্য একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মো. তাকরিম শেখ (২০)। সেদিন বিকাল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

তাকরিম শেখ উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসাশিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। 

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মূলত নামের একটি অংশ মিল থাকায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।  

বিশ্বজয়ী সালেহ আহমাদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র তিনি।  

হাফেজ সালেহ আহমদ তাকরীম সংযুক্ত আবর আমিরাত, সৌদি আরব ও ইরানে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেন। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক আর মা গৃহিণী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান