জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ AM

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ১১:০৬:০৮ AM

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে  দি জগন্নাথপুর ইসলামীক সোসাইটি ইউকে ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের উদ্যোগে শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মেধাবৃত্তি-২৫ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর ইসলামী সোসাইটি সিলেটের চেয়ারম্যান ও শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার মোঃ আবু তাহিদের সভাপতিত্বে ও শাহ জালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য দেন,দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ছাত্রকল্যাণ সম্পাদক আবুল হোসেন, ইমাম বুখারী ইন্সটিটিউট লন্ডনের প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম কামালী,জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক জামাল উদ্দিন বেলাল, শিক্ষিকা লিনা খানম, শিক্ষক রিপন ঘোপ প্রমুখ।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে, সাফা আহমেদ তানিসা ও তাসফিয়া আঞ্জুম রাইসা।পরে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।

প্রসঙ্গত,  গত বছরের ১২ ডিসেম্বর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬৬জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৩০ জন পাশ করে। গত ১১ ফেব্রুয়ারি  ফলাফল প্রকাশ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ