কুয়েটে হা ম লা র প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বি ক্ষো ভ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ AM

কুয়েটে হা ম লা র প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বি ক্ষো ভ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৮:০৭:০৫ AM

কুয়েটে হা ম লা র প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বি ক্ষো ভ

ফাইল ছবি


খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে শহরের এম সাইফুর রহমান সড়কে অতিরিক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু,জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এড.সাইদ আহমেদ আদনান।

সমাবেশে মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ বলেন,   গত ১৫ বছরে আমরা যত বেশি গুম-খুনের শিকার হয়েছি, তত বেশি কোনো একক সংগঠন শিকার হয়নি। আমরা ৫ আগস্টের পর কোনো ক্রেডিট নেইনি। ছাত্রদল ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে কোনো আলবদর বাহিনী, বট বাহিনী, গুজব বাহিনী প্রশ্নবিদ্ধ করতে পারবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ