কবরস্থান থেকে চারটি ক ঙ্কা ল চু*রি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২০ PM

কবরস্থান থেকে চারটি ক ঙ্কা ল চু*রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৪:২৪:২৩ AM

কবরস্থান থেকে চারটি ক ঙ্কা ল চু*রি

ফাইল ছবি


মুন্সীগঞ্জের শ্রীনগরের চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা প্রায় ১২টি কবর খুঁড়া দেখে জনপ্রতিনিধিদের সংবাদ দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে। কবরস্থানের ১২টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রটিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকায় চোর চক্র অতি সহজেই ন্যাক্কারজনক এ ঘটনা ঘটাচ্ছে। তিনি কবরস্থানের কমিটিকে চারদিকে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহে একই উপজেলার পূর্ব বেজগাঁও কবর থেকে দুই দফায় ১১টি মাথার খুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান