কুলাউড়ায় ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ PM

কুলাউড়ায় ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৮:০৬:৩৬ AM

কুলাউড়ায় ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় আবুল কালাম (২০) নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত কালাম টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার আব্দুল জলিলের পুত্র।

থানাসূত্রে জানা গেছে, বুধবার কালামের বিরুদ্ধে থানায় ধর্ষণের শিকার এক তরুণী মামলা করেন। মামলার পরই রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম আমু সঙ্গীয় ফোর্সসহ টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার