হঠাৎ হাসপাতালে আমির খান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ PM

হঠাৎ হাসপাতালে আমির খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১১:০০:০০ AM

হঠাৎ হাসপাতালে আমির খান

ছবি : সংগৃহীত


বলিউডের আমির খানের ব্যস্ততা এখন ‘সিতারে জমিন পর’ সিনেমা নিয়ে। তবে নিজের সিনেমা ছাড়াও পুত্র জুনায়েদ খানের সিনেমার প্রচারনাও করছেন জোড়ালো ভাবে। শুধু কাজই নয়, তার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় বদল। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ হাসপাতালে গেলেন আমির খান।

তবে নিজের জন্য নয়, চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে মাকে নিয়ে গেছেন আমির। নিউজ এইট্টিনের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মা জ়িনাত হুসেন বহু দিন ধরেই অসুস্থ। তার চিকিৎসার জন্যই চেন্নাই ছুটে যেতে হয়েছে তাকে। 

প্রথমে মুম্বইয়ের হাসপাতালেই ভর্তি ছিলেন জ়িনাত হুসেন। ২০২২ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পরেই তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু দিন যাবৎ ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় চেন্নাইয়ের হাসপাতালে তাকে নিয়ে গিয়েছেন আমির। 

জানা যায়, আমির খান এবং তার পুরো পরিবার দীপাবলিতে পঞ্চগনির ফার্ম হাউজে ছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা। 

পরে চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ছবির কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই জায়গায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ