শান্তিগঞ্জের পাইকাপনে বি এন পি র কর্মী সভা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ AM

শান্তিগঞ্জের পাইকাপনে বি এন পি র কর্মী সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১১:৫২:০৭ AM

শান্তিগঞ্জের পাইকাপনে বি এন পি র কর্মী সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন৷

দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক এবং সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাজী জালাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, সদস্য শহিদুল ইসলাম মুন্সি, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা ফয়জুল করিম, মকুল মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ