আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১১:৫৯:৪২ পূর্বাহ্ন

আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই: হাসনাত

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'গত ১৬বছরের সব ঝড়-ঝঞ্ঝার আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।'

আজ বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিনদিন ব্যাপী আয়োজিত ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত বলেন, 'আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব।'

শিক্ষার্থীদের উদ্দেশ্য হাসনাত বলেন, 'তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। অভিভাবকদের বলছি, আপনরা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন সবগুলো স্টল ঘুরিয়ে দেখান।'

দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট আরও বক্তব্য রাখেন ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসনাত খান। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস। এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট মোট ৩৯টি স্টল রয়েছে।

এ দিকে মেলায় এসেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। পরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন। রাতে আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক