মৌলভীবাজারে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ PM

মৌলভীবাজারে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ১২:৫৭:০২ PM

মৌলভীবাজারে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের মৌলভীবাজার চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহরের পশ্চিমবাজার হামদর্দের বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের সিনিয়র ম্যানেজার গোলাম সারোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিচালক হাকীম বাহাউদ্দীন সরকার। এছাড়া শাখা ব্যবস্থাপক মো. জাকারিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ এলাহী কুটি বলেন, সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তে একুশে ফেব্রুয়ারির চেতনা হলো অধিকার রক্ষায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া। সেই চেতনার সূত্র ধরেই আসে মুক্তিযুদ্ধ। বাংলাদেশও মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।

এর আগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন হামদর্দ বাংলাদেশ মৌলভীবাজার চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ক্যাম্পে সেবা গ্রহীতাদেরকে রুহ হাফজা দিয়ে আপ্যায়ন ক'রা হয়। দেড় শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর