ভাষা শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করল শি বি র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভাষা শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করল শি বি র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৩:৩০:২৫ পূর্বাহ্ন

ভাষা শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করল শি বি র

ছবি : সংগৃহীত


শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানসহ অনেকে। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। পরে তারা ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, দোয়া মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ উপহার। এর মাধ্যমেই ২১শে ফেব্রুয়ারির প্রথম ওয়াক্তে আমরা ভাষা শহীদদের স্মরণ করেছি। পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক