ফরায়েজী আ ন্দো ল ন রাজনৈতিক দল হিসেবে নি ব ন্ধ ন পাবে : ধর্ম উপদেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ফরায়েজী আ ন্দো ল ন রাজনৈতিক দল হিসেবে নি ব ন্ধ ন পাবে : ধর্ম উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন

ফরায়েজী আ ন্দো ল ন রাজনৈতিক দল হিসেবে নি ব ন্ধ ন পাবে : ধর্ম উপদেষ্টা

ছবি : সংগৃহীত


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। অন্যান্য ছোট দলগুলো যদি পায় তাহলে ফরায়েজী আন্দোলন পাবে না কেন? আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। সমস্ত মুসলমানকে অন্তরের মধ্যে জায়গা দিই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদরাসার ৮০তম ফরায়েজী আন্দোলনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হাজী শরীয়ত উল্লাহর জমানায় ব্রিটিশরা কৃষকদের ওপর জুলুম করতো। কৃষকদের জোর করে নীল চাষ করাতো, আর সেই নীল কম দামে কিনে নিতো তারা। তাতে কৃষকরা মজুরিও পেতো না। সেই জুলুমের বিরুদ্ধে ফরায়েজী আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাজী মোহাম্মদ শরীতউল্লাহ। তিনি এই বাংলার ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আজকের যে বাংলাদেশ, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের প্রতি আগ্রহী, রোজার প্রতি আগ্রহী এগুলো হাজী শরীয়ত উল্লাহ সাহেবের অবদান, পীর সাহেবের অবদান। সেই ইতিহাস মানুষ ভুলে গেছে। আবার এই ইতিহাসকে আমাদের পুনজ্জীবিত করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, হাজী শরীয়ত উল্লাহর অবদান বর্ণনা করো, ফরায়েজী আন্দোলন সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো—এরকম প্রশ্ন অনার্স-মাস্টার্সে আসতো। নানা কারণে এই জাতীয় প্রশ্নগুলো এখন আর সিলেবাসে নাই। আমরা আশাকরি আগামীতে যিনি আসবেন নতুন সিলেবাসে ফরায়েজী আন্দোলন, হাজী শরীয়ত উল্লাহ ছাহেব (রহ.)-এর জীবনী ও ওনাদের কালজয়ী অবদান সিলেবাসভুক্ত হবে।

এ সময় হাজী শরীয়ত উল্লাহর আস্তানার গদিনসিন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, দেশবরেণ্য ওলামায় কেরামগণ, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ ও ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ঐতিহাসিক ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর গ্রাম মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদ্রাসার মাহফিলে প্রতি বছর লাখো মানুষের জমায়েত ঘটে। ৮০ বছর যাবত এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন যাবত তার অনুসারীদের দাবি কৃষক শ্রমিকদের নিয়ে করা হাজী শরীয়ত উল্লাহর  ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দলে ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ নামে রুপান্তরিত করবে। এতদিন ফ্যাসিবাদী সরকার থাকার কারণে এবং ইসলামবিরোধী হওয়ায় নিবন্ধন পাননি তারা। এখন পুনরায় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে নিবন্ধনের জন্য দাবি জানিয়েছেন হাজী শরীয়ত উল্লাহর অনুসারীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক