জগন্নাথপুরে দারুল আরকাম গন্ধর্বপুর মহিলা মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ AM

জগন্নাথপুরে দারুল আরকাম গন্ধর্বপুর মহিলা মাদ্রাসায় বেঞ্চ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৬:১৬:১৪ AM

জগন্নাথপুরে দারুল আরকাম গন্ধর্বপুর মহিলা মাদ্রাসায় বেঞ্চ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তর সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থাা”র অর্থায়নে দারুল আরকাম গন্ধর্বপুর মহিলা মাদ্রাসায় ৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অত্র মহিলা মাদ্রাসার হল কক্ষে আলোচনা সভা ও বেঞ্চ বিতরণ অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটিট সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে সংস্থার কার্যনির্বাহী কমিটি’র সহ- সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সদস্য হাম্মাদ সাদী।

স্বাগত বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটি’র শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী। প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ নুরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল আরকাম গন্ধর্বপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ জিয়া উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল আরকাম গন্ধর্বপুর মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির প্রতিনিধি  মোঃ ওয়াহিদ আলী। সভায় উপস্থিত ছিলেন সংস্থা’র শুভাকাঙ্ক্ষী মাওলানা মোঃ মোস্তফা কামাল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অর্থ সম্পাদক রাকিব আলী, সংস্থা’র সহ প্রচার সম্পাদক নাইম আহমদ মাহদী, সংস্থা’র সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব উদ্দিন, সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সদস্য পাভেল মিয়া প্রমূখ ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ