সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের লা*শ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ AM

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৯:২১:০৬ AM

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের লা*শ

ফাইল ছবি


নেত্রকোনার কলমাকান্দা- সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে রাজিব সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজিব উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে।

পুলিশ জানায়, নেত্রকোনা-সুনামগঞ্জের সীমান্ত বাউসারী ও কামাউরা এলাকায় মরদেহ পড়ে থাকতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই এলাকা দিয়ে মাদকসহ সকল কিছু চোরাচালান হয়ে থাকে। এখানে বাঁধা দিলে অথবা ব্যবসায়ী হলে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনা প্রায়ই শোনা যায়। এর আগেও একই এলাকায় একটি পুকুর থেকে সম্প্রতি আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

মরদেহ উদ্ধারের ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানাান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ কাজ করছে প্রকৃত রহস্য বের করতে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ