ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবু নাছির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, তোফাজ্জল হোসেন,বীর মুক্তি যোদ্ধা আলকাছ আলী, আজাদ মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু প্রমূখ।
রাত ১২ টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া। পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পৌর প্রশাসক,বাংলাদেশ পুলিশ ছাতক থানা,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড,নৌ - পুলিশ, আনসার ভিডিপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কৃষি অফিস,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ছাতক উপজেলা শাখা সহ নানা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও শ্রেনীপেশার লোকজন।
জৈন্তাবার্তা / মনোয়ার




