শহীদ মিনার ভা ঙ চু র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৯ PM

শহীদ মিনার ভা ঙ চু র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১২:০৩:১০ PM

শহীদ মিনার ভা ঙ চু র

ফাইল ছবি


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে একটি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গুণবতী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর শুক্রবার সকালে ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গুণবতী কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে সবাই বাড়ি চলে যান। এরপর রাত ২টার দিকে সেখানে ভাঙচুরের শব্দ শোনা যায়। তারপর স্থানীয়রা গিয়ে শহীদ মিনারে দুটি স্তম্ভ ভাঙা অবস্থায় দেখতে পান।

গুণবতী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বলেন, শ্রদ্ধা জানানো শেষে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত আমরা কলেজের শহীদ মিনার চত্বরে ছিলাম। পরে সবাই যার যার মতো চলে যায়। রাত ২টার দিকে আওয়াজ শুনে নাইটগার্ড শামসুল আলম শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভাঙা অবস্থায় দেখতে পান।

এদিকে শহীদ মিনার ভাঙচুরের খবর পেয়ে শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন, চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিনসহ স্থানীয় পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

ইউএনও জামাল হোসেন জানান, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাছাড়া বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে। ঘটনার তদন্তে উপজেলা প্রশাসন থেকে একটি ও কলেজ কতৃর্পক্ষ একটিসহ মোট দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান