আজ পরিচালক সমিতির নির্বাচন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ PM

আজ পরিচালক সমিতির নির্বাচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১২:৩১:০৩ PM

আজ পরিচালক সমিতির নির্বাচন

ছবি : সংগৃহীত


নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন চলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাঝে থাকছে এক ঘণ্টার বিরতি। এবারও নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে আছেন অভিনেতা-নাট্য পরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অন্য প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেতা-পরিচালক সালাহউদ্দিন লাভলু।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া, সঙ্গে থাকবেন নাট্যকার মাসুম রেজা ও সিনেমার নির্মাতা আবদুস সামাদ খোকন।

নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সবার ভালোবাসা, সমর্থন পেয়ে এর আগেও ডিরেক্টরস গিল্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলাম। আশা করি, এবারও ভোটারদের সমর্থন পেয়ে বিজয়ী হব।’

অন্যদিকে সালাহউদ্দিন লাভলু বলেছেন, ‘আমরা চাই সব ভোটারই এবার উপস্থিত থাকুক এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। সাধারণত মিডিয়াসংশ্লিষ্ট নির্বাচনগুলো খুবই উৎসবমুখর হয়, আশা করছি এবারও তাই হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ