রমজান ও গরমে লোডশেডিং হবে না: উপদেষ্টা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২১ PM

রমজান ও গরমে লোডশেডিং হবে না: উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৫:১৩:৫৬ AM

রমজান ও গরমে লোডশেডিং হবে না: উপদেষ্টা

ফাইল ছবি


আসন্ন রমজান মাস ও গরমকালে লোডশেডিং হবে না বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এ দাবি করেন।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, “এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।” ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, মন্তব্য করে উপদেষ্টা বলেন, “এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা-সেমিনার নিয়ে ব্যস্ত।”

তিনি বলেন, “ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে, তাদের বাড়তি দাম দিতে হবে। ৭০ টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সরকার গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি, জানিয়ে ফাওজুল কবির খান বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা, অথচ সরকার কেনে ১২ টাকায়।” বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান