ছাতকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ AM

ছাতকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৮:৪০:০০ AM

ছাতকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার বেরাজপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি )  দুপুরে বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাতক উপজেলার যুগ্ম আহবায়ক ছাত্রনেতা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও এর সুপার হাফিজ মাওলানা জাকির হোসেন, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, সৈদেরগাঁও ইউপি মেম্বার হোসাইন আহমদ লনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাতক উপজেলার আহবায়ক ছাত্রনেতা এহসানুল মাহবুব জুবায়ের। বক্তব্য রাখেন সমাজসেবী মাওলানা এমরান আহমদ,আজিম উদ্দিন প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: