মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর টাকা লু*ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৯ PM

ঘটনা রহস্যজনক

মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর টাকা লু*ট

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৪:২১:০১ AM

মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর টাকা লু*ট

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর ১৩ জন সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ডাকাত ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে । পুলিশ বলছে এটি একটি রহস্যজনক ঘটনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজারের রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারী কাজ করছিল । হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাইরে থাকা দারোয়ান সহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে আমার রুমে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হুসেন বলেন, তিনজন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে এটা আমাদের কাছে রহস্য মনে হচ্ছে এটা আমরা খতিয়ে দেখছি এ ব্যাপারে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার