ফাইল ছবি
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি উপদেষ্টা কিংবা সদস্য হয়নি জানিয়ে বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানের অথবা সংঘের উপদেষ্টা কিংবা সদস্য হইনি, বরং দায়িত্ব নিয়েছি দীর্ঘ সময় ধরে নিপীড়িত-নির্যাতিত ও উপেক্ষিত শ্রমিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্ট তিনি লেখেন, ছাত্র-শ্রমিক-জনতা সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই গণঅভ্যুত্থানে যেমন ছাত্রসমাজ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি তাদের জন্যে এ দেশের আপামর শ্রমিক-জনতা বুক পেতে দিয়েছে গুলির সামনে। তাদের যদি আমরা ভুলে যাই, এ হবে চরম নিষ্ঠুরতা।
তিনি আরও লেখেন, ছাত্র-শ্রমিক-জনতা সব শ্রেণি-পেশার মানুষের জন্য লড়াইয়ে কোনো দ্বিধা নেই। আপনি কোন মহাজন যে এর বিরুদ্ধে দাঁড়াবেন!
জৈন্তাবার্তা / মনোয়ার




