৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খু ন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ PM

৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৬:৩৫:১৪ AM

৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খু ন

ছবি : সংগৃহীত


চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের জোড়া খাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন। বর্তমানে বসুন্ধরায় বসবাস করতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নিহত আলাউদ্দিন কিছুদিন আগে নুর জাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে তাকে না জানিয়েই সম্প্রতি পঞ্চম বিয়ে করেন তিনি। যা নিয়ে আলাউদ্দিন ও চতুর্থ স্ত্রী নুর জাহানের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর একপর্যায়ে আলাউদ্দিন নুর জাহানকে তালাক দেওয়ার হুমকি দিলে এতে ক্ষুব্ধ হয়ে নুর জাহান পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন রাতে ঝগড়ার পর আলাউদ্দিন ঘুমিয়ে পড়লে দিবাগত রাতে নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।’

‘পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারসহ নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন