ধর্মপাশায় হেফাজতে ইসলামের বি ক্ষো ভ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ AM

ধর্মপাশায় হেফাজতে ইসলামের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১১:০২:৫১ AM

ধর্মপাশায় হেফাজতে ইসলামের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান এবং সোহেল হাসান গালিবকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়। ওইদিন সকাল ১১টায় বিজয় ২৪ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন আজাদীর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের উপজেলা সহ—সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মুফতি মোমিনুল হক সাঈদ, সহ—সাংগঠনিক সম্পাদক মুফতি মোল্লা মাহমুদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুফীদ বিন আহমদ, প্রচার সম্পাদক মুফতি সদরুল আমিন, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি রেজাউল করীম, সহ—দাওয়া বিষয়ক সম্পাদক, মাওলানা আশরাফ আলী, হেফাজত নেতা মুফতি মুরাদ সাইফুল্লাহ, মাওলানা ফয়সাল আমিন জিহাদী, মুফতি জুনায়েদ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান  প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ