জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ AM

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১১:১৫:৩০ AM

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে।রোববার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের কলকলিয়া ও কছুরগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিক কোন হতাহত খবর পাওয়া যায়নি।

জগন্নাথপুরের বাস মালিক সমিতির সভাপতি শাহ নুরুল করিম জানান, সুনামগঞ্জ জেলা শহর থেকে জগন্নাথপুরে ছেড়ে আসা একটি যাত্রবাসী বাসা কলকলিয়া-কছুরগাও নামক স্থানে পৌঁছে সড়কে কাঁদাযুক্ত ও পিচ্ছিল থাকায় বাসটি উল্টে খাদে পড়ে যায়। তবে জানমালের কোন ক্ষতি হয়নি।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, দু্ঘর্টনার খবর পাইনি। বিষয়টির খোঁজ নেব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: