শাশুড়ির মৃ ত্যু র খবরে বাড়ি যাচ্ছিলেন আইরিন, শিশুসহ সড়কেই ঝ র ল প্রাণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৫ PM

শাশুড়ির মৃ ত্যু র খবরে বাড়ি যাচ্ছিলেন আইরিন, শিশুসহ সড়কেই ঝ র ল প্রাণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০৪:৫১:১১ AM

শাশুড়ির মৃ ত্যু র খবরে বাড়ি যাচ্ছিলেন আইরিন, শিশুসহ সড়কেই ঝ র ল প্রাণ

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৪ যাত্রী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদের স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাসের শিশু মো. আরহাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজারে একটি এনজিও সংস্থায় চাকরি করতেন আইরিন। রোববার রাতে তার শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ি আনোয়ারায় যাচ্ছিলেন তিনি। এসময় ৬ মাসের শিশু আরহাম মায়ের সঙ্গেই ছিল। যাওয়ার পথে তাদের বহনকারী বাসটি উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় পৌঁছালে একটি পাথর বোঝাই  ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান আইরিন নিগার। আহত হয় আইরিনের ৬ মাসের শিশু আরহামসহ ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে আরহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, আইরিন নিগার কক্সবাজারের একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে আনোয়ারায় যাচ্ছিলেন তিনি। পথে মহাসড়কের চকরিয়া হারবার গয়ালমারা এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইরিন প্রাণ হারান। পরে হাপাতালে তার শিশুটিও মারা যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান