জগন্নাথপুরে নি খোঁ জে র ৩ দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লা শ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নি খোঁ জে র ৩ দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লা শ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০৮:৫২:৪৭ পূর্বাহ্ন

 জগন্নাথপুরে নি খোঁ জে র ৩ দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লা শ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের তিনদিন পর সিরাজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বৃদ্ধ সিরাজ মিয়া গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে নলজুর নদীর বাদাউড়া এলাকায় বরই পারতে গিয়ে নিখোঁজ হন।পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুজি করতে দিয়ে নদীর পারের বরই গাছের নিচে বৃদ্ধের পরনের জামা দেখতে পেয়ে ধারনা হয় নদীর পানিতে পড়ে ডুবে গেছেন।পরে এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরী দল এনে উদ্ধারের চেষ্টা চালান। নিখোঁজের তিনদিন পর সোমবার বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশ অবহিত করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) নুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনদিন পূর্বে গাছ থেকে বরই পারতে গিয়ে তিনি নিখোঁজ হন। আজ লাশ ভেসে উঠে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন