বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

জেলা জামায়াত আমীরের

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১১:২৬:৪৮ পূর্বাহ্ন

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান

ছবি: নিজস্ব


বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী। তিনি বলেছেন, অতীতে বিভিন্ন সরকারের আমলে বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। এ জন্য কুলাউড়া পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমির বলেন, সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তেমনিভাবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেন তাহলে উন্নয়নে পিছিয়ে পড়া  কুলাউড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, আলাউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত