জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ AM

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৩:৪৫:১৬ AM

 জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব

ছবি: নিজস্ব


প্রযুক্তির এই যুগে গ্রাম বাংলায় অনেক ঐতিহ্যের সঙ্গে মাছ ধরার পলো বাওয়া উৎসব হারাতে বসছে। তবে জগন্নাথপুরে পলো বাওয়ার সেই আবহমান ঐতিহ্যের চিত্র দেখা গেছে।

মঙ্গলবার( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের বারকি বিলে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়। এতে প্রভাকরপুর, হামিদপুর, সোনাপুর, আসামপুর, এরালিয়াসহ আট গ্রামের তিন শতাধিক বিভিন্ন বয়সীর সৌখিন মাছ শিকারীরা অংশ নেন। এসময় বিলপাড়ে শত শত মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে।

প্রভাকরপুর গ্রামের শিপন তালুকদার বললেন, সবাই এক সাথে পলো বাওয়ার আনন্দই আলাদা। পলোতে ধরা পড়ে বোয়াল, শোল, মাগুর ও গজারসহ দেশিয় প্রজাতির নানা মাছ। অনেকেই আবার জাল দিয়েও মাছ ধরছে। আমি একটা বোয়াল ধরেছি, খুব ভালো লাগছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) ছায়াদুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আনন্দ উৎসবে দলবেঁধে পলো বাওয়া অনুষ্ঠিত হয়েছে। কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরা উৎসবও বিলুপ্ত প্রায়। তবে সেই চিত্র ধরে রাখছেন আমাদের অঞ্চলের মানুষ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক