পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM

পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৯:৪৪:১৮ AM

পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রামাদ্বান মাস কে সামনে রেখে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও বরকত উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাজার ব্যাবস্থাপনা কমিটির সেক্রেটারী মশাহিদ ভূঁইয়া, ব্যবসায়ী লালা মিয়া, সানাউর রহমান প্রমুখ। 

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জগন্নাথপুরের প্রতিটি হাটবাজারে মনিটরিংয়ের জোরদারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা সুরক্ষায় পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক