শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৯:৫৮:৩৪ AM

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন

ছবি: নিজস্ব


ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী৷

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহইয়া ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন্ সাধারণ সম্পাদক জিয়াউল করিম।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শায়খুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপাড়ী, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মুফতি মুফিজুর রহমান কাসেমি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান,  সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া মাহবুব,  প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের আহবায়ক গাজী আবুল কালাম, সদস্য সচিব শামিম আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, মুফতি নোমান সালেহ, হাফিজ জুবায়ের আহমেদ, ক্বারী আবু নছর, নুরে আলম আশরাফি, কাওছার আহমদ, ওয়ায়দুল্লাহ মাসুম, সাকিনুর রহমান, অলিউর রহমান, সিব্বির আহমদ, তাইমুল ইসলাম, কামরান হোসাইন ও জিয়াউল হকসহ আরও অনেকে। 

আলোচনা সভার পর সর্বসম্মতিক্রমে সালিক বিন রফিককে সভাপতি, সাইদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহইয়া৷ 

সভায় ছাত্র জমিয়তের বিদায়ী কমিটির পক্ষথেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীকে সমর্থন দেন। তাদের আশা জমিয়তের ঘাটি সুনামগঞ্জ-৩ আসনের আগামীর কান্ডারী হবেন তিনি৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক