জগন্নাথপুরে বাজার নিয়ন্ত্রণে মাইকিং
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাজার নিয়ন্ত্রণে মাইকিং

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১২:২১:৪০ অপরাহ্ন

জগন্নাথপুরে বাজার নিয়ন্ত্রণে মাইকিং

ছবি: নিজস্ব


আসন্ন রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাইকিং করা হয়েছে।বৃহস্পতিবার থেকে (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে জানানো হয়; প্রত্যেক বাজারের ব্যবসায়ীগণকে আবশ্যিকভাবে দোকানে পণ্যের মূল্য তালিকা সহজে দৃষ্টিগোচর স্থানে টানানো এবং হালনাগাদ রাখতে হবে। দোকানে রাখা পণ্যের ‘ক্রয় রশিদ’ আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কোন ভাবেই কোন নির্দিষ্ট পণ্য দোকানে বিক্রয় না করে গুদামে বা অন্য কোন স্থানে মজুদ রেখে উক্ত পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। বাজারে যানজট নিরসনে ফুটপাতে অস্থায়ী বা অবৈধ দোকান-পাট সরিয়ে নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ জানান, ওই নির্দেশনা গুলো গত বুধবার রমজান মাস উপলক্ষে আয়োজিত বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় গৃহীত হয়। কেউ যদি ওই নির্দেশনা অমান্য করেন; তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন